মালয়েশিয়াগামী কর্মীদের জন্য স্বাস্থ্য পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এর বাইরে অতিরিক্ত কোনো টাকা নেওয়া যাবে না। শনিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীদের সঙ্গে যোগাযোগ না করতে সতর্ক করে বলা হয়, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়ার জন্য নির্বাচিত কর্মী অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।
আরও বলা হয়, যে এজেন্সি মেডিকেল স্লিপ করেছে কিন্তু কর্মী অন্য এজেন্সির মাধ্যমে কাজ করতে সিদ্ধান্ত গ্রহণ করলে সেই আগের এজেন্সি কোনো দেরি না করে মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দেবে। এক্ষেত্রে স্লিপ প্রদানকারীর কোনো ওজোর আপত্তি গ্রহণযোগ্য হবে না।
৮ হাজার টাকার বেশি বেশি দাবি করলে বা কোনো ধরনের হয়রানি বা তালবাহানা বা ঝামেলা করলে সঙ্গে সঙ্গে বিষয়টি মন্ত্রণালয়কে (ই-মেইল: [email protected]) জানানোর জন্য বলা হয়।
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
৩১ অক্টোবর (শনিবার), ২০২৬, ১১ঃ৩৩ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
