তাহসিফের মৃত্যু:  দীপ গ্রেপ্তার

তাহসিফের মৃত্যু: দীপ গ্রেপ্তার

ফন্ট সাইজ:

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলায় তার ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

শনিবার দীপকে আদালতে পাঠানো হবে বলে জানান নৌ-পুলিশ ঢাকা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান।

তিনি বলেন, “রাতে তাহসিফের বাবা মামলা করেছেন। এরপরেই আমরা তাকে গ্রেপ্তার দেখিয়েছি।”
 ঘটনার তিনদিন পর শুক্রবার গভীর রাতে উত্তরখান থানায় ছেলেকে হত্যার অভিযোগ দেন বাবা কে এম এনায়েতুল করিম।
এর পরিপ্রেক্ষিতে মামলা হওয়ার কথা জানান পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম।
তিনি গণমাধ্যমকে বলেন, “তাহসিফকে হত্যার অভিযোগ এনে তার বাবা একটি মামলা করেছেন। অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।”

তাহসিফের বন্ধুস্থানীয় ছোট ভাই দীপকে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই। শুক্রবার রাতে তাকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।