পাবনায় বিলে বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু

পাবনায় বিলে বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু

ফন্ট সাইজ:

পাবনা সদর উপজেলায় একটি বিলে বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। নিহতের মধ্যে সবাই কিশোর ও তরুণ। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার গোবিন্দপুরের সোনাপাতি বিলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে কয়েকজন কিশোর ও তরুণ একটি পলিথিন দিয়ে তৈরি ঘরে আশ্রয় নেন। এ সময় ওই ঘরেই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু বলেন, বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সময় তারা একটি ঘরে আশ্রয় নিয়েছিলেন। ঘরটি ছিল পলিথিনের। সেখানেই বজ্রপাত ঘটে, এতে ঘটনাস্থলে ছয়জনের মৃত্যু হয়। যারা নিহত হয়েছেন তারা কিশোর ও তরুণ। এঘটনায় আহত তিনজনকে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।