প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টোকিও’র নারিতা-ঢাকা রুটের ফ্লাইট বিজি ৭৭৭-এ কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডোর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত অফিস আদেশে এই তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। শুক্রবার গঠিত এই কমিটিতে প্ল্যানিং অ্যান্ড সিডিউলিং চিফকে সভাপতি, চিফ ইঞ্জিনিয়ারকে (ইঞ্জিনিয়ারিং প্রডাকশন) সদস্য, ডেপুটি চিফকে (ফ্লাইট সেফটি) সদস্য এবং ব্যবস্থাপককে (আইন বিষয়ক) সদস্য সচিব করা হয়েছে। প্রয়োজনে এই কমিটি বিমানের যেকোনো কর্মকর্তাকে সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবে।
কমিটিকে আগামী ৪ কার্যদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।প্রসঙ্গত, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপান সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চারদিনের সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। ফেরার সময় যান্ত্রিক ত্রুটির ঘটনাটি ঘটে।
প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: অনুসন্ধানে ৪ সদস্যের কমিটি
অনলাইন ডেস্ক
অনলাইন
১ ঘন্টা আগে
৩০ অক্টোবর (শুক্রবার), ২০২৬, ১ঃ০৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
