আসছে তাদের ‘খুব চেনা গল্প’

আসছে তাদের ‘খুব চেনা গল্প’

ফন্ট সাইজ:

নভেম্বর মাসেই ‘এমএসএম ড্রামা’ ইউটিউব চ্যানেলে প্রচারে আসছে মীর সাব্বিরের গল্প ভাবনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘খুব চেনা গল্প’। নাটকটি রচনা করেছেন শাহাবুদ্দিন আহমেদ। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ডলি জহুর, শাহেদ আলী, দীপা খন্দকার, কাজী রাজু, তাহমিনা সুলতানা মৌ’সহ আরও অনেকে। মীর সাব্বির বলেন, ‘খুব চেনা গল্প’- আমাদের জীবনেরই গল্প। আমাদের জীবনের চেনা গল্প নিয়েই মূলত এই নাটকটি নির্মিত। আশপাশের চেনা গল্প নিয়ে কিন্তু আমরা খুব বেশি ভাবি না। মূলত পারিবারিক মূল্যবোধ, পারিবারিক বন্ধনের গল্পের নাটক এটি।

আমরা অনেক সময় বাবা-মা’কে বুঝতে পারি না, কিন্তু একটা সময় এসে আমরা আমাদের ভুল বুঝতে পারি; যখন নিজেরা বাবা-মা হই। এসব নিয়েই গল্প, যা প্রত্যেক দর্শকের মন ছুঁয়ে যাবে। ডলি জহুর বলেন, সাব্বিরের অনেক নাটকে অভিনয় করেছি। অভিনেতা হিসেবে সাব্বির যতটা সিনসিয়ার তার চেয়েও বেশি সিনসিয়ার পরিচালক হিসেবে। শাহেদ আলী বলেন, পরিচালক হিসেবে সাব্বির ভীষণ মনোযোগী একজন পরিচালক। শুটিং চলাকালীন সময়ে আসলে বোঝা যায় না যে, কতো কঠিন একটা কাজ খুব সহজে সে করে নিচ্ছে। পরিচালক সাব্বির অনেক ডেডিকেটেড। দীপা খন্দকার বলেন, সাব্বির আমার বন্ধু। সে পরিচালনায় কোনোরকম ছাড় দেয় না। যে কারণে তার নাটক দর্শকের কাছে সমাদৃত হয়। তাহমিনা সুলতানা মৌ বলেন, সাব্বির ভাইয়ের পরিচালনায় কাজ করতে পারার মধ্যে একটা আরামবোধ আছে। নিজের চরিত্র নিয়ে বেশি ভাবতে হয় না। সাব্বির ভাই-ই সবকিছু সহজ করে দেন।