নতুন দায়িত্বে শিবা শানু

নতুন দায়িত্বে শিবা শানু

ফন্ট সাইজ:

বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন চলচ্চিত্র অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু। অতিরিক্ত সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগে এক বছরের জন্য তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি’র দায়িত্বে ছিলেন শাওয়াল খানম। ১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।