নেপালের কাঠমান্ডুতে ষষ্ঠ ‘লালাবালা আন্তর্জাতিক শিশু নাট্যোৎসব ২০২৬’-এ অংশ নিচ্ছে বাংলাদেশের হিরণ কিরণ থিয়েটার। আগামী ২ থেকে ৬ই নভেম্বর অনুষ্ঠেয় উৎসবে দলটি জাহাঙ্গীর আলম ঢালীর রচনা ও নির্দেশনায় ‘এ ফাদার’স স্কাই’ নাটক মঞ্চস্থ করবে। ১০ সদস্যের প্রতিনিধি দলটি ১লা নভেম্বর নেপালের উদ্দেশ্যে রওনা হবে। ১৩ দেশের অংশগ্রহণে আয়োজিত এ উৎসবে ভালোবাসা, স্বপ্ন, আত্মমর্যাদা ও বিচ্ছেদের গল্প তুলে ধরবে নাটকটি। এটি দলটির সপ্তম নেপাল সফর।
আন্তর্জাতিক মঞ্চে দেশি নাটক
স্টাফ রিপোর্টার
৩০ অক্টোবর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
