ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে নতুন মামলায় পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। পাশাপাশি তার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত এবং দুই বছরের জন্য বিদেশযাত্রা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। পরিচালকের অনুপস্থিতিতে তেহরানের বিপ্লবী আদালত এ রায় ঘোষণা করেন। তবে নতুন মামলায় ঠিক কী অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি।
ফের বিপাকে জাফর পানাহি
বিনোদন ডেস্ক
৩০ অক্টোবর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
