সতর্ক করলেন ঐশী

সতর্ক করলেন ঐশী

ফন্ট সাইজ:

নিজের নামে ভুয়া ফেসবুক আইডি খোলার ঘটনায় সতর্কবার্তা দিয়েছেন অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ফেসবুক পেজে দেয়া বিজ্ঞপ্তিতে তিনি জানান, ওই অ্যাকাউন্টটি তার নয়। ভুয়া আইডি থেকে বিনোদন অঙ্গনের কয়েকজনকে বন্ধুত্বের অনুরোধ পাঠানো হয়েছে। ঐশী জানান, তার কোনো ব্যক্তিগত ফেসবুক আইডি নেই। সবাইকে ওই অ্যাকাউন্ট এড়িয়ে চলা, বার্তার জবাব না দেয়া এবং সম্ভব হলে আইডিটি রিপোর্ট করার অনুরোধ জানিয়েছেন তিনি।