আলোকস্বল্পতায় দ্বিতীয় দিনের খেলাও শেষ আগেভাগেই

আলোকস্বল্পতায় দ্বিতীয় দিনের খেলাও শেষ আগেভাগেই

ফন্ট সাইজ:

প্রথম দিনের মতো ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলাও পুরো সময় হলো না। আলোকস্বল্পতার কারণে আজকের খেলাও শেষ হলো আগেভাগেই। নিজেদের প্রথম ইনিংসে ৪ উইকেটে ১৩৮ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ২৭২ রান করা বাংলাদেশের চেয়ে এখনো ১৩৮ রান পিছিয়ে ক্যারিবিয়ানরা।

৪৩ রানে তেজনারাইন চন্দরপল ও ১৫ রানে জাস্টিন গ্রিভস আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু করবেন। দুজনের জুটি থেকে এসেছে ৩৭ রান। আজ এক ওভারেই জোড়া উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম, ফিরিয়েছেন কাভেম হজ (৭) ও আমির জাঙ্গুকে (০)। এর আগে ৫২ রান করা ওপেনার জন ক্যাম্পনবেলকে আউট করেন মেহেদী হাসান মিরাজ। ব্র্যান্ডন কিংকে ফিরিয়ে ইনিংসের প্রথম উইকেট নেন হাসান মাহমুদ।