পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি যাত্রীবাহী বাস নিকাশি খালে পড়ে গেছে। হাফিজাবাদ জেলায় বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন। রেসকিউ ১১২২ এই তথ্য জানিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ডন।
উদ্ধারকর্মীরা জানান, পিন্ডি ভাটিয়ান তহশিলের ফাতেহকি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাসটি রাইউইন্ড থেকে চিনিওট যাচ্ছিল। একটি নিকাশি খালের ওপর থাকা সেতুতে ইউ-টার্ন নেয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারায়। অতিরিক্ত গতির কারণেই চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে উদ্ধারকারী কর্মকর্তারা জানান। স্থানীয় প্রশাসনের সহায়তায় একটি ক্রেন দিয়ে বাসটিকে তোলা হয়।
আরও পড়ুন:
ইলন মাস্ককে ‘আসল জিনিয়াস’ বললেন পুতিন
এরপর বাসের নিচ থেকে ৫ জনের লাশ উদ্ধার করা হয়। বাসের ধ্বংসস্তূপের নিচে আরও যাত্রী আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা তাদের তল্লাশি অভিযান অব্যাহত রেখেছেন।
