মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। “রক্তের সন্ধানে, মানবতার কল্যাণে” এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদানে জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি মুহূর্তে রক্তের সংকট মোকাবিলার লক্ষ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
গতকাল দিনব্যাপী সদর উপজেলার শাহবন্দর কেজি অ্যান্ড গার্লস হাইস্কুল প্রাঙ্গণে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি আবু সামাদ সুজেলের সভাপতিত্বে এবং সংগঠনের পরিচালক মামুন আহমেদ নিশাদের পরিচালনায় অতিথি ছিলেন এনটিভি’র স্টাফ করেসপন্ডেন্ট এস এম উমেদ আলী, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ-দীন, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি মো. শাহজাহান মিয়া, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী। উপস্থিত ছিলেন শাহবন্দর কেজি অ্যান্ড গার্লস হাইস্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ইমদাদুল হক চৌধুরী, প্রধান শিক্ষক মিলাদ হোসেন, পালকি কমিউনিটি সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক যুক্তরাজ্যপ্রবাসী আব্দুল হারুন, যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের উপদেষ্টা ও রয়েল প্রাইভেট হাসপাতালের পরিচালক ফাহাদ আলম, ফাউন্ডেশনের উপদেষ্টা শাহ আলম, কেন্দ্রীয় কমিটির পরিচালক রোজিনা আক্তার, সহ-সভাপতি মো. টিটু আহমেদ টিটু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মো. হাফেজ সোহাগ তালুকদারসহ ফাউন্ডেশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিথিরা রক্তের গ্রুপ জানা এবং রক্তদানে সচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে বলেন, রক্তের অভাবে যেন কোনো রোগী চিকিৎসাবঞ্চিত না হন। সে জন্য সবাইকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে। মানবতার সেবায় রক্তদানের বার্তা ছড়িয়ে দিতে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা ব্যক্ত করেন।
