টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। হাওরকে পরিচ্ছন্ন রাখি, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষা করি’- এই স্লোগানকে সামনে রেখে কর্মসূচিতে হাওরের পরিবেশ সুরক্ষা, পর্যটকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধসহ জীববৈচিত্র্য সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করা হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করার আহ্বান জানানো হয়। হাওর উন্নয়ন ফোরামের সভাপতি সাংবাদিক রাজু আহমদ রমজানের সঞ্চালনায় সিনিয়র সহ-সভাপতি দুলাল কান্তি পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরামের প্রধান উপদেষ্টা ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী এবং দৈনিক মানবজমিন-এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এমএ রাজ্জাক। শেষে হাওরাঞ্চলে শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রাখায় প্রয়াত মুক্তিযোদ্ধা ও শিক্ষক মো. উস্তার আলী আখঞ্জিকে সংগঠনের পক্ষ থেকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।
টাঙ্গুয়ার হাওর রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান
সুনামগঞ্জ প্রতিনিধি
২৯ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
