কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

ঢাকার কেরানীগঞ্জের মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা ও টপ-ফিফটিন মেধা যাচাই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল দুপুরে উপজেলা অডিটরিয়ামে এ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় বিজয়ী এবং নুরুল আলম স্কুল এন্ড কলেজ রানার্স আপ হয়। প্রতিযোগিতায় উপজেলার ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ী এবং রানার্স আপ দলের হাতে ও মেধা যাচাই টপ-ফিফটিনদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্লা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ কারিশ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তাইবুর রহমান, সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল হোসেন, শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম হোসেন সোহেলসহ অন্যরা উপস্থিত ছিলেন।