শ্রীপুরে বাবাকে হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার

ফন্ট সাইজ:

গাজীপুরের শ্রীপুরে লাঠির আঘাতে বাবা আব্দুস সামাদকে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে আনোয়ার হোসেনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে পুলিশ তার গ্রেপ্তারের বিষয়টি জানায়। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বন্নাভিটা এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল ফোনে চার্জ দিতে ওই বাড়িতে গেলে আনোয়ারকে আটক করেন লোকজন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।