রংপুরে ট্রেনে কাটা পড়ে আজিজুর রহমান (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বদরগঞ্জ রেলস্টেশনের অদূরে রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুর বদরগঞ্জের বুজরুক ঘাটমারা এলাকার আতিয়ার রহমানের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন রেলের লালমনিরহাট ডিভিশনের জিআরপি এসআই মোজাম্মেল হোসেন। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, কয়েকদিন আগে পারিবারিক কলহের জেরে আজিজুরের স্ত্রী তাকে ছেড়ে বাবার বাড়িতে চলে যায়। বুধবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে বের হন আজিজুর। লালমনিরহাট থেকে ছেড়ে আসা দিনাজপুরের বিরলগামী কমিউটার ট্রেনের নিচে সকাল সাড়ে ৮টার দিকে কাটা পড়ে তিনি মারা যান। নিহতের লাশ উদ্ধার করেছে জিআরপি। এসআই মোজাম্মেল হোসেন বলেন, লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রংপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
২৯ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
