সিলেটে যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

ফন্ট সাইজ:

যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদ্রাসার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল সিলেট নগরীর এয়ারপোর্ট রোডস্থ বাইশটিলার হযরত আলী (রহ.) ইসলামিক সেন্টার মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে এ খাবার বিতরণ করা হয়। এ সময় নেতৃবৃন্দ বলেন, যুবদল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়, বরং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও মানুষের পাশে থাকতে চায়।

এতিম ও অসহায় শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। প্রতিষ্ঠাবার্ষিকীর মতো আনন্দঘন মুহূর্তে এতিম শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়া একটি মহৎ উদ্যোগ। খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদ, সহ-সভাপতি মকসুদ করিম নোহেল, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, জেলা যুবদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, মহানগর যুবদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব ও মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।