দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নের চরশাহজালাল এলাকায় বসবাসরত ভূমিহীন কৃষকরা খাসজমি বন্দোবস্ত পাওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ, ও মানববন্ধন করেছে। গতকাল বুধবার বাংলাদেশ কৃষক ফেডারেশনের উদ্যোগে উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচির পর প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা। বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ভূমিহীন নেতা বারেক সরদার। বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, কৃষাণি সভার কেন্দ্রীয় সভানেত্রী ও দশমিনা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ডা. শামচুন্নাহার খান ডলি, কৃষক নেতা আব্দুস সত্তার হাওলাদার, কায়েস মাহমুদ, নয়া মিয়া সিকদার, মাওলানা সহিদুল ইসলাম, সোহরাব হোসেন, শহিদুল মেম্বার, রেজাউল করিম, জহিরুল খান এবং কুলসুম বেগম প্রমুখ। মানববন্ধন ও সমাবেশে দীর্ঘ ৩৪ বছর ওই চরে বসবাসরত ভূমিহীনদের মাঝে খাসজমির বন্দোবস্ত প্রদান ও ভুয়া বন্দোবস্ত বাতিলের দাবি করা হয়। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
দশমিনায় খাসজমি বন্দোবস্ত পাওয়ার দাবিতে মিছিল-সমাবেশ-মানববন্ধন
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
২৯ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
