খুলনায় সমাবেশ থেকে ফেরার পথে ওহিদুল ইসলাম বাদল (৪০) নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চক্রাখালী বাজারে তিনি গুলিবিদ্ধ হন। খুলনায় জেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন তিনি। ওহিদুল বটিয়াঘাটার ১নং জলমা ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি প্রার্থী। তিনি একই এলাকার আলতাফ হাওলাদারের ছেলে। জানা যায়, উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালী বাজার সংলগ্ন বাদশার দোকানের সামনে তাকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।
সমাবেশ থেকে ফেরার পথে যুবদল নেতা গুলিবিদ্ধ
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
২৯ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
