রংপুরে ডাম্প ট্রাকের পেছনে বাসের ধাক্কা নিহত ৪

ফন্ট সাইজ:

রংপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটিতে থাকা তিন নারীসহ অন্তত ১৫ জন আহত হন। বুধবার ভোর ৬টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বড়দরগা হাইওয়ে থানার ওসি মোয়াজ্জেম উদ্দিন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বুধবার ফজরের নামাজের পর বৈরাগীগঞ্জ শাহ আমানত পেট্রোল পাম্পের উল্টো দিকের মাজার মসজিদের সামনে মাটি ভর্তি একটি ডাম্প ট্রাক দাঁড়িয়ে ছিল।

ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী যাত্রীবাহী খান এন্টারপ্রাইজ নামে একটি বাস দ্রুতগতিতে এসে ডাম্প ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী মারা যান। পরে আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনলে আরও ৩ জনের মৃত্যু হয়। বড়দরগা হাইওয়ে থানার ওসি মোয়াজ্জেম উদ্দিন জানান, আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে দু’জনসহ তিনজন মারা গেছেন। নিহতের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।