সিলেট নগরীর কুমারপাড়া এলাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের চেষ্টাকালে দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। সকালে নগরীর কুমারপাড়া এলাকায় একটি ব্যানার সামনে রেখে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন যুবক। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী। খবর পেয়ে দ্রুত মহানগর পুলিশের একটি দল কুমারপাড়া এলাকায় উপস্থিত হয়ে দু’জনকে আটক করতে সক্ষম হয়। অন্যরা পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেটে মিছিলের চেষ্টা, দুই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৯ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
