গাইবান্ধায় নিরাপদ সড়ক দিবসে চার চালককে সম্মাননা

গাইবান্ধায় নিরাপদ সড়ক দিবসে চার চালককে সম্মাননা

ফন্ট সাইজ:

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে এই আলোচনা সভা করা হয়। গাইবান্ধা জেলা প্রশাসক ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম, প্রধান অতিথি গাইবান্ধা জেলা প্রশাসক ড.মো মনিরুজ্জামান, পুলিশ সুপার জসিম উদ্দীন অন্যরা।

এতে বক্তব্য দেন, গাইবান্ধা বিআরটিএ কার্যালয়ের মোটরযান পরিদর্শক কামাল আহমেদ কাজল, জেলা মোটর মালিক সমিতি মুরাদ, মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশা, নিরাপদ সড়ক চাই (নিসচা) সাধারণ সম্পাদক বিপ্লব ইসলাম প্রমুখ। বক্তারা, তাদের বক্তব্যে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে আইন মেনে চলা, ব্যক্তিগত সচেতনতা, দায়িত্বশীল আচরণ এবং সম্মিলিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। জেলা বিআরটিএ সূত্র জানায়, চলতি বছরে জানুয়ারি থেকে ২৭শে অক্টোবর পর্যন্ত জেলায় সড়ক দুর্ঘটনা হয়েছে ৮১টি, আল নিহত হয়েছেন ৭৯ জন, আহতের সংখ্যা ৭৫ জন। আলোচনা সভা শেষে গাইবান্ধা জেলা প্রশাসক ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যৌথভাবে চারজন বাস চালককে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।