নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বুধবার দুপুরে উইটনেস ফাউন্ডেশন আয়োজিত অনিয়মিত ঝুঁকিপূর্ণ অভিবাসন প্রতিরোধ এবং সাব-এজেন্টের জবাবদিহি নিশ্চিতকরণ শীর্ষক অভিবাসন সংলাপে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, ‘মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রস্তুতি চলছে। ৩১ অক্টোবরের মধ্যে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা প্রকাশের আশা করা হচ্ছে। আর ১ নভেম্বর থেকে এসব কেন্দ্রে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হতে পারে।’
‘মেডিকেল কার্যক্রম শুরু হলে নভেম্বরের প্রথম সপ্তাহে কর্মীদের মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে’—বলেন তিনি।
