বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অবস্থান চার নম্বরে। আর ওয়েস্ট ইন্ডিজ ৮ নম্বরে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে ক্যারিবিয়ানদের বিপক্ষে এই সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ। এমন সমীকরণকে সামনে রেখে মিরপুরে প্রথম টেস্টে আজ মুখোমুখি দুই দল। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশের হয়ে এই টেস্টে ফেরার কথা ছিল পেসার তাসকিন আহমেদের। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তাকে বিশ্রাম দেয়া হয়েছিল। কিন্তু হাসান মাহমুদ এবং শরিফুল ইসলামকে দিয়ে বোলিং আক্রমণ সাজানো হয়েছে। দলে রয়েছেন দু’জন পেসার। তিন স্পিনার তাইজুল ইসলাম, নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজ।
লিটন দাসের খেলা নিয়ে সংশয় ছিল। তবে ফিটনেসের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দলে ফিরে এসেছেন তিনি। যদিও আগের দিন আঙ্গুলে ব্যাথা পাওয়ার কারণে এই টেস্টে খেলতে পারছেন না অভিজ্ঞ মুশফিকুর রহিম।
অপরদিকে বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ পাচ্ছে না তাদের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটারকে। চোট বা অন্যান্য কারণে দলের বাইরে রয়েছেন অভিজ্ঞ ফাস্ট বোলার আলজারি জোসেফ এবং সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা উইকেটকিপার-ব্যাটার শেই হোপ। জোসেফের বিকল্প হিসেবে প্রথমে কিমো পলকে দলে নেওয়া হলেও পরে তিনিও সরে দাঁড়ান। তার জায়গায় সুযোগ পেয়েছেন শামার স্প্রিঙ্গার।
বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
জন ক্যাম্পবেল, ব্র্যান্ডন কিং, তেজনারাইন চন্দরপল, কাভেম হজ, আমির জাঙ্গু, রস্টন চেইস, জাস্টিন গ্রেভস, জশুয়া বিশপ, শামার জোসেফ, জোমেল ওয়ারিকান, জেইডেন সিলস।
