ইসরাইলের অধিকৃত অঞ্চলে ৯ মার্কিন নাগরিক নিহতের বিচার চান যুক্তরাষ্ট্রের সিনেটর

ইসরাইলের অধিকৃত অঞ্চলে ৯ মার্কিন নাগরিক নিহতের বিচার চান যুক্তরাষ্ট্রের সিনেটর

ফন্ট সাইজ:

মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হল্যান ইসরাইলের অধিকৃত অঞ্চলে ৯ মার্কিন নাগরিক নিহতের ঘটনায় বিচার চেয়েছেন। নিহত মার্কিন নাগরিকদের মধ্যে আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকেল ও আছেন। তিনি ইসরাইলের দখলকৃত পশ্চিম তীরে ২০২২ সালে অবৈধ অধিবাসী বা ইসরাইলি নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

হল্যান তার এক্সে এক ভিডিও পোস্টে নিহত মার্কিন নাগরিকের তালিকা প্রকাশ করেন। এতে তিনি ওমর আসাদ (৭০), তাওফিক আবদেল জাবের (১৭), মোহাম্মদ খাদুর (১৭), আসেনুর এইগি (২৬), আমের রাব্বি (১৪), সাইফ মুসাল্লাত (২০), কামিস আয়াদ (৪০) এবং নাসরুল্লাহ আবু সিয়াম (১৯) রয়েছেন। সিনেটর তাদের মৃত্যুর জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে আইন প্রণয়নমূলক প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন। গত মাসে মার্কিন সিনেট একটি একটি প্রস্তাব আটকে দিয়েছে, যা পররাষ্ট্র দপ্তরকে ওই মৃত্যুগুলো এবং অঞ্চলটির সার্বিক মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে কংগ্রেসের কাছে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সুযোগ দিত।