তড়িঘড়ি করে কোনো টেকসই উন্নয়নমূলক কাজ সম্ভব নয়: সিটি প্রশাসক ডন

ফন্ট সাইজ:

রংপুর নগরীর ভাঙা সড়ক সংস্কার কাজের উদ্বোধন করে সিটি করপোরেশনের প্রশাসক এড. মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেছেন, কোনো সড়কের টেকসই উন্নয়ন কাজের জন্য কিছু সময়ের প্রয়োজন। তড়িঘড়ি করে কোনো উন্নয়নমূলক টেকসই কাজ সম্ভব নয়। সময় নিয়ে সড়ক উন্নয়নের কাজ করলে সেটি টেকসই হবে। সোমবার নগরীর ২৫ নং ওয়ার্ডের দু’টি সড়কের সংস্কার কাজের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রংপুর নগরীর উন্নয়নে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া ১৮শ’ কোটি টাকা দিয়ে আমরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছি। দীর্ঘদিন ধরে অবহেলিত রংপুরকে এগিয়ে নিতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আজ নগরীর ২৫নং ওয়ার্ডের দু’টি সড়ক নির্মাণ ও সংস্কারের কাজের উদ্বোধন করা হলো। তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের দায়িত্বভার নেয়ার আমার বেশি দিন হয়নি। তবে আমি চেষ্টা করে যাচ্ছি রংপুর নগরীর অবকাঠোমোগত উন্নয়ন কার্যক্রম জোরদার করার। নগরবাসীর ভোগান্তি লাঘবে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। তবে তড়িঘড়ি করে কোনো উন্নয়নমূলক টেকসই কাজ করা সম্ভব নয়। এসময় সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।