জেলার ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। রোববার দুপুরে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার হলরুমে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন— বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (অতিরিক্ত সচিব) শাহিনুর ইসলাম এবং সিলেটের সোবহানীঘাট ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা কুতুবুল আলম। অধ্যক্ষদের পক্ষে বক্তব্য রাখেন— জুড়ীর নয়াবাজার ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খান। এ সময় মাদ্রাসার গভর্নিং বডির দাতা সদস্য ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন। মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মো. শামছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন— উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি বশির আহমদ।
মাদ্রাসার বিজ্ঞান বিভাগের শিক্ষক আবুল কাশেম ও সিনিয়র শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম মাসুকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন— শ্রীপুর জালালিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামছুল হক, চান্দ্রগ্রাম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুস্তাক আহমদ চৌধুরী, সিরাজনগর ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি শিব্বির আহমদ, রাজনগর দারুছছুন্নাহ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদরুল হোসেন, উত্তর মুলাইম মল্লিক সরাই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শামছুল ইসলাম, শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল ওয়াহিদ, গাংকুল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইউছুফ আলী, কমলগঞ্জ সফাত আলী মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আলাউদ্দীন, হিংগাজিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. গোলাম ছরওয়ার খান, রবিরবাজার দারুছছুন্নাহ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল জব্বার, সাতগাঁও সামাদিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোল্লা শহীদ আহমদ, বুদ্ধিমন্তপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস সালাম এবং মৌলভীবাজার টাউন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম প্রমুখ।
