ফুটবলের মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। এই পুরস্কার জিতে ২৫ বছর পর ইংল্যান্ডের কোনো ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জয়ের কৃতিত্ব অর্জন করলেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।
স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে লন্ডনের প্যালাডিয়ামে কেইনের হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার।
এর আগে ২০০১ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন ইংল্যান্ডের মাইকেল ওয়েন।
গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন কেইন। ৬৫ ম্যাচে তার গোলসংখ্যা ৭৩। গোল করার পাশাপাশি সতীর্থদের জন্য সুযোগ তৈরি এবং আক্রমণ সাজানোর দক্ষতাও তাকে অন্যদের থেকে আলাদা করেছে।
ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
স্পোর্টস ডেস্ক
খেলা
২ ঘন্টা আগে
২৭ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬, ৯ঃ০৩ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
