পূজা-মিলনের ‘খুব সহজে’

পূজা-মিলনের ‘খুব সহজে’

ফন্ট সাইজ:

বাঁধন সরকার পূজা ও মোহাম্মদ মিলনের দ্বৈত কণ্ঠে করা বেশ কিছু গান এরই মধ্যে প্রশংসিত হয়েছে। এবার নতুন গান নিয়ে হাজির হলেন তারা। গানের শিরোনাম ‘খুব সহজে’। ‘কতো সহজে তুমি ভুলেছো আমায়, ভুলতে পারিনি তোমাকে’ এমন কথার গানটির কথা ও সুর করেছেন মিলন। আর সংগীতায়োজনে এমএমপি রনি। গানটি পূজার নিজের ইউটিউব চ্যানেলে ভিডিওসহ প্রকাশ হয়েছে। গানটির ভিডিওতেও অংশ নিয়েছেন পূজা ও মিলন। মিউজিক ভিডিওটি তৈরি করেছে এস আর টিম। গানটি প্রসঙ্গে পূজা বলেন, অনেকদিন পর আমার ইউটিউব চ্যানেলে গান প্রকাশ করলাম। এর আগে আমার ও মিলনের গাওয়া একাধিক গান শ্রোতারা পছন্দ করেছেন।

তাদের জন্যই এবারের এই নতুন গান। এবারের গানটি স্যাড ঘরানার। গানটি প্রকাশের দু’দিনের মধ্যেই বেশ ভালো সাড়া পাচ্ছি। আমি মনে করি এটি থেকে যাওয়ার মতো গান। সময়ের সঙ্গে আরও ভালো অবস্থানে যাবে গানটি। এদিকে গানটি প্রসঙ্গে মোহাম্মদ মিলন বলেন, গানটির কথা-সুর বেশ যত্ন নিয়ে করা। চেষ্টা করেছি, শ্রোতাদের সব সময়ের জন্য ভালো লাগে এমন একটি গান করার। আমার বিশ্বাস, গানটি ভালো লাগবে সবার।