চলে গেলেন চলচ্চিত্র পরিচালক বি এইচ নিশান। গত ২৪শে অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। তার পরিচালিত উল্লেখযোগ্য সিনেমা- ‘বদলা নেব’, ‘রাজা রানী’ ও ‘নারীর শক্তি’। মান্না অভিনীত ‘লাল বাদশা’ সিনেমার কাহিনী ও সংলাপ রচনায়ও যুক্ত ছিলেন তিনি।
চলে গেলেন বি এইচ নিশান
স্টাফ রিপোর্টার
২৬ অক্টোবর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
