মন ভেঙেছে শিল্পা রাওয়ের

মন ভেঙেছে শিল্পা রাওয়ের

ফন্ট সাইজ:

মঞ্চে গান গাইছেন শিল্পী, সামনে উচ্ছ্বসিত দর্শক। কিন্তু গান শেষ হওয়ার আগেই আচমকা বন্ধ হয়ে গেল মাইক। দর্শকদের উদ্দেশ্যে ধন্যবাদ জানানোর সুযোগও পেলেন না সংগীতশিল্পী শিল্পা রাও। ২৪শে অক্টোবর রাতে মুম্বইয়ে বলিউড মিউজিক প্রজেক্টের মঞ্চে এমনই ঘটনায় ক্ষুব্ধ অনুরাগীরা। ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথা ভাগ করে নিয়েছেন শিল্পা। তিনি লেখেন, এ ঘটনায় তার হৃদয় ভেঙে গেছে। এ কষ্টের অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না।