বছর জুড়ে ফিডব্যাকের কনসার্ট

বছর জুড়ে ফিডব্যাকের কনসার্ট

ফন্ট সাইজ:

দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাক ৫০ বছরে পদার্পণ করেছে। ১৯৭৭ সালের অক্টোবরে যাত্রা শুরু করা ব্যান্ডটি সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছর জুড়ে নানা আয়োজনের পরিকল্পনা করেছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠাতা সদস্য ফুয়াদ নাসের বাবু। তিনি জানান, জনপ্রিয় গানগুলো নতুন আঙ্গিকে পরিবেশনের পাশাপাশি সারা দেশে কনসার্ট আয়োজন করা হবে। নিজেদের সুদীর্ঘ ক্যারিয়ারে ‘মেলায় যাইরে’, ‘মৌসুমী’ ও ‘উদাসী’সহ অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছে ব্যান্ডটি।