‘লর্ড অব দ্য ফ্লাইজ’ নিয়ে মঞ্চে শিশুরা

‘লর্ড অব দ্য ফ্লাইজ’ নিয়ে মঞ্চে শিশুরা

ফন্ট সাইজ:

শিশুদের অভিনয়ে মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক ‘লর্ড অব দ্য ফ্লাইজ’। ভার্স ল্যাব থিয়েটার স্কুলের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে নির্মিত নাটকটি আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হবে। রকি খানের নির্দেশনায় এতে অভিনয় করবে ৭ থেকে ১৩ বছর বয়সী ১০ শিশু। উইলিয়াম গোল্ডিংয়ের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নাটকটিতে নেতৃত্ব, ক্ষমতা, ভয় ও মানবিকতার বিষয়গুলো উঠে আসবে।