গাজীপুরে বসতঘরে আগুন

দুই শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ

ফন্ট সাইজ:

গাজীপুরের পশ্চিম ভুরুলিয়ায় বসতঘরে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মহসিন প্রধান রুবেল, তার স্ত্রী সাদিয়া বেগম ও তাদের দুই ছেলে। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। স্বজনদের অভিযোগ, দুর্বৃত্তরা ঘরে আগুন দিয়েছে। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে আগুনের কারণ হিসেবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কথা উল্লেখ করা হয়েছে।