মঈন খানকে দেখতে হাসপাতালে প্রেসিডেন্ট

ফন্ট সাইজ:

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে যান প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে প্রেসিডেন্ট এভারকেয়ার হাসপাতালে যান বলে জানিয়েছে তার দপ্তর। প্রেসিডেন্ট স্থানীয় সরকার মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং এভারকেয়ার হাসপাতালের হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারসহ চিকিৎসকরা আবদুল মঈন খানের সর্বশেষ অবস্থা প্রেসিডেন্টকে অবহিত করেন। প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন বলে জানিয়েছে তার দপ্তর। এ সময় স্থানীয় সরকার মন্ত্রীর সহধর্মিণী এডভোকেট রোকসানা খন্দকার উপস্থিত ছিলেন। গত বুধবার বুকে ব্যথা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন আবদুল মঈন খান। তিনি শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগজনিত সমস্যায় ভুগছেন। বর্তমান চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিচ্ছেন।