বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে যান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের ভূমিমন্ত্রীকে তিনি দেখতে যান বলে জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল। তিনি বলেন, ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। চিকিৎসকদের কাছ থেকে উনার অবস্থা সম্পর্কে অবহিত হয়েছেন। ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন।
গত ২১শে অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ভূমিমন্ত্রী। সেখানে শারীরিক অবস্থার অবণতি হলে এবং রক্তশূন্যতার কারণে কয়েক ব্যাগ রক্ত দেয়ার পর চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা চলছে।
ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস
স্টাফ রিপোর্টার
২৪ অক্টোবর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
