এক রাতেই গৃহহীন ৩৩ পরিবার

ফন্ট সাইজ:

কক্সবাজারের কুতুবদিয়ার ডেইল ইউনিয়নের জেলেপাড়ায় অগ্নিকাণ্ডে ৩৩টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে একটি রান্নাঘর থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশের ঘরবাড়িতে ছড়িয়ে পড়লে ৩৩টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে কুতুবদিয়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কুতুবদিয়া উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা সোহেল আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে প্রায় ৬৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।