নোয়াখালীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ ৬ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে চৌমুহনী পৌরসভার হক টাওয়ারের নবমতলায় অবস্থিত মিড নাইট আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়। নোয়াখালী জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নি.) মো. নূরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ৬ জনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন- বেগমগঞ্জের হাজীপুর এলাকার মো. সাইফুল (৩২), মো. ইকবাল হোসেন (২৮) ও মো. সাদ্দাম হোসেন (৩৭), নোয়াখালী সদর উপজেলার লক্ষ্মীনারায়ণপুর এলাকার জহিরুল ইসলাম জুয়েল (২৫) এবং বেগমগঞ্জের নরোত্তমপুর এলাকার সাকিবুল ইসলাম (৩০) ও মো. নিজাম (৩০)। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আবাসিক হোটেলে ডিবি’র অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার ৬
স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
২৪ অক্টোবর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
