সিরাজগঞ্জে চেয়ারম্যানের টেবিল-চেয়ার ভাঙলেন ইউপি সদস্য

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের কামারখন্দে হুমায়ুন কবির নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে চেয়ারম্যানের চেয়ার-টেবিল ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জামতৈল ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হুমায়ুন কবির একই ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য। প্যানেল চেয়ারম্যান ছারোয়ার হোসেন অভিযোগ করে বলেন, সকালে উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে ছিলাম। মিটিং শেষ করে এসে দেখি, আমার কক্ষের টেবিল ও চেয়ার ভেঙে ফেলা হয়। পরে জানতে পারি ৮নং ওয়ার্ডের সদস্য হুমায়ুন কবির মাদক সেবন করে পরিষদের কক্ষে প্রবেশ করে এমন কর্মকাণ্ড করে চলে গেছে।
ইউপি চেয়ারম্যান বলেন, ইউপি সদস্য হুমায়ুন কবির এ ঘটনার আগেও একাধিকবার উন্মাদ হয়ে আমার কাছে টাকা চেয়েছিল। টাকা না দেয়ায় তিনি তাকে অকথ্য ভাষায় গালাগালি করে। শুধু তাই নয়, পরিষদের এক গ্রাম পুলিশকেও তিনি আঘাত করেছিলেন বলে অভিযোগ তোলেন। এ বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ওসিকে মুঠোফোনে জানিয়েছেন বলে তিনি জানান। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন বলেন, বিষয়টি জানার পর ভুক্তভোগী চেয়ারম্যানকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তার অভিযোগের প্রেক্ষিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন