হাম উপসর্গে আরও সাত শিশুর প্রাণহানি

হাম উপসর্গে আরও সাত শিশুর প্রাণহানি

ফন্ট সাইজ:

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরের ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ২১৪ জনে দাঁড়ালো। গত একদিনে নতুন করে ১ হাজার ১৩৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে শুধু সিলেট বিভাগেই হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকা বিভাগে ২ জন ছাড়াও চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে আরও দু’জনের মৃত্যু হয়েছে।

গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২১৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১১০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১১০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৮৭০ জনে। গত একদিনে নতুন করে ২৫ জন হামে আক্রান্ত হয়েছে। গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত মোট ২৩ হাজার ২৭৩ জনের হাম শনাক্ত হয়েছে।