ঢাবিতে অনশন থেকে আটক ফুলপুরের ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান

ঢাবিতে অনশন থেকে আটক ফুলপুরের ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান

ফন্ট সাইজ:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ৪৫তম বিসিএসের গেজেটবঞ্চিতদের আমরণ অনশন কর্মসূচি থেকে মনিরুজ্জামান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি ময়মনসিংহের ফুলপুরের পয়ারী গ্রামের বাসিন্দা এবং ৪৫তম বিসিএসের গেজেটবঞ্চিত মৎস্য ক্যাডারের প্রার্থী বলে জানা গেছে। একইসঙ্গে তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা।

গতকাল রাত ১২টা ২০ মিনিটের দিকে অনশনস্থল থেকে তাকেসহ চারজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। গত ২১শে অক্টোবর বিকাল ৪টা থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে ৪৫তম বিসিএসের গেজেটবঞ্চিতদের উদ্যোগে আমরণ অনশন কর্মসূচি শুরু হয়। তবে আটকের বিষয়ে পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।