উপজেলা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা সদরের প্রাতঃবাজারস্থ জাপা’র কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- জাতীয় পার্টি ও জাতীয় আইনজীবী ফেডারেশনের ভাইস চেয়ারম্যান এডভোকেট আব্দুল হামিদ ভাসানী। উপজেলা জাপা’র যুগ্ম সদস্য সচিব এম.এ মজিদ বক্সের সঞ্চালনায় ও আহ্বায়ক এমদাদুল হক ছালেকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মো. বিল্লাল হোসেন, এ.কে.এম কাজল, ইউসুফ খান প্রমুখ। বক্তারা বলেন, আজকের দিনটি বাংলাদেশের মানুষের জন্য ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দিন। কারণ জাপা’র প্রয়াত চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ দেশ ও মানুষের কল্যাণ চিন্তা করে এইদিনে উপজেলা ব্যবস্থা চালু করেছিলেন। ফলে গ্রামীণ জনগণ উপজেলা পর্যায়ে হাতের নাগালে সাব-রেজিস্ট্রি অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়সহ বিভিন্ন ধরনের সরকারি সেবা পাওয়ার সুযোগ পান। মামলা মোকদ্দমা পরিচালনার জন্য জেলা শহরে দৌড়াতে হতো না। পরবর্তীতে নতুন সরকার এসে উপজেলা পদ্ধতি বাতিল করে জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেন। আবার উপজেলা ব্যবস্থা চালু হলেও এরশাদের প্রবর্তিত পূর্ণাঙ্গ ব্যবস্থা কার্যকর করা হয়নি। তারা বাংলাদেশে পুনরায় উপজেলা ব্যবস্থা চালু করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।
সরাইলে জাপা’র আলোচনা সভা
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
২৪ অক্টোবর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
