কঙ্গনার চ্যালেঞ্জ

কঙ্গনার চ্যালেঞ্জ

ফন্ট সাইজ:

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত মিডিয়ায় সত্য মতামত সরাসরি প্রকাশের জন্য সাধারণের কাছে বিশেষভাবে সুপরিচিত। এই আচরণের জন্য তিনি একইসঙ্গে আলোচিত-সমালোচিত। বিতর্ক যতই থাকুক, কঙ্গনা নিজের অভিনয়ের সুনিপুণ দক্ষতার মাধ্যমে নিজের শক্তিশালী অবস্থান তৈরি করেছেন। নেমেছেন রাজনৈতিক অঙ্গনেও। সাময়িক রাজনৈতিক ক্যারিয়ার বিরতি দিয়ে নতুন সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’র কাজ শুরু করেছেন তিনি।

খবর অনুযায়ী, কঙ্গনার পরবর্তী সিনেমাটি ২০০৮ সালের নভেম্বরে মুম্বই হামলার ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে। সেখানে তিনি একজন নার্সের ভূমিকায় অভিনয় করবেন। ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায় মুম্বইয়ে ওই সন্ত্রাসী হামলার সময় কামা ও অ্যালব্লেস হাসপাতালের বিভিন্ন ঘটনা উঠে আসবে। সেখানে দেখানো হবে, হাসপাতালের ডাক্তার-নার্সসহ সব কর্মী কীভাবে সংকটময় মুহূর্তে সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছিলেন।

মনোজ তাপাড়িয়া পরিচালিত ‘ভারত ভাগ্য বিধাতা’র শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। বর্তমানে এটি পোস্ট-প্রোডাকশন পর্যায়ে রয়েছে। সিনেমাটি চলতি বছরের শেষে দিকে মুক্তি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। কঙ্গনা বলেন, এ ধরনের ছবিতে অভিনয় করাটা সব সময় চ্যালেঞ্জের। আমার চরিত্রটি নিয়েও বিস্তর পড়াশোনা করতে হয়েছে, জানতে হয়েছে। চ্যালেঞ্জ নিয়েই কাজটি করেছি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন