নতুন আঙ্গিকে ‘যেখানে সীমান্ত তোমার’

নতুন আঙ্গিকে ‘যেখানে সীমান্ত তোমার’

ফন্ট সাইজ:

কুমার বিশ্বজিতের কালজয়ী গান ‘যেখানে সীমান্ত তোমার’— এবার নতুন আঙ্গিকে প্রকাশ পেলো। সম্প্রতি ইউটিউবে গানটির নতুন ভার্সন প্রকাশ করেছেন শিল্পী। এ সংস্করণ নিয়ে অবশ্য আগেই জানিয়েছিলেন তিনি। পিয়ানো ভার্সনে গানটির নতুন সংগীতায়োজন করেছেন কিশোর দাস। গানটির কথা লিখেছেন কাওসার আহমেদ চৌধুরী। সুর করেছিলেন লাকী আখন্দ। কুমার বিশ্বজিৎ জানান, পিয়ানো ভার্সনেও শ্রোতারা গানটি পছন্দ করছেন। গানটির সঙ্গে মিল রেখে এর ভিডিও প্রকাশ করা হয়েছে।