একসময় ছোট পর্দায় নিয়মিত অভিনয় করলেও বর্তমানে ভিন্ন পরিচয়ে ব্যস্ত সময় পার করছেন সাদিয়া জাহান প্রভা। অভিনয়ের পাশাপাশি গত দেড় বছর ধরে একটি ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এখন বেছে বেছে কাজে যুক্ত হতে চান এই অভিনেত্রী। পছন্দের গল্প, ব্যতিক্রমী চরিত্র ও সম্মানজনক পারিশ্রমিকের শর্তেই কেবল অভিনয়ে আগ্রহী প্রভা। সম্প্রতি সরকারি অনুদানের দু’টি সিনেমায় কাজ করেছেন তিনি।
অভিনয়ে শর্ত প্রভার
স্টাফ রিপোর্টার
২৩ অক্টোবর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
