তরুণদের স্বপ্ন নিয়ে ‘অন্যপাতা’

তরুণদের স্বপ্ন নিয়ে ‘অন্যপাতা’

ফন্ট সাইজ:

শিক্ষার্থীদের নির্মিত সিনেমা ‘অন্যপাতা’ মুক্তি পাচ্ছে আজ। পরিবারের প্রত্যাশা, আর্থিক টানাপড়েন, প্রেম ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত এ সিনেমায় কাজ করেছেন বুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ জন শিক্ষার্থী। এসজেএ প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন চুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী মো. শাহেজাহান। এতে অভিনয় করেছেন— শাহরিয়া শাকিল, প্রত্যাশা ঘোষ ও মোহাম্মদ ইফতিখার। ১ ঘণ্টা ৪০ মিনিটের সিনেমাটিতে রয়েছে ছয়টি মৌলিক গান।