দীর্ঘ অভিনয়জীবনে আরও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি পেতে যাচ্ছেন হলিউড তারকা টম ক্রুজ। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের ৫২তম লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন তিনি। আগামী বছরের ২৪শে এপ্রিল ডলবি থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হবে। এএফআইয়ের চেয়ারপারসন ক্যাথলিন কেনেডি জানিয়েছেন, অভিনয় ও প্রযোজনায় ক্রুজের নিষ্ঠা এবং চলচ্চিত্রের প্রতি ভালোবাসা তাকে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে। চার দশকেরও বেশি সময় ধরে দর্শকদের মাতিয়ে রেখেছেন অভিনেতা।
আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
বিনোদন ডেস্ক
২৩ অক্টোবর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
