অন্য পরিচয়েও সাফল্য সামান্থার

অন্য পরিচয়েও সাফল্য সামান্থার

ফন্ট সাইজ:

অভিনয়ের পাশাপাশি অন্য পরিচয়েও সাফল্য পাচ্ছেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। তার প্রতিষ্ঠিত পারফিউম ব্র্যান্ড ‘সিক্রেট অ্যালকেমিস্ট’র আয় গত আট মাসে আটগুণ বেড়ে ১২০ কোটি রুপি ছাড়িয়েছে। অন্যদিকে, তার অভিনীত ‘মা ইন্তি বাঙ্গারাম’ সিনেমাটিও বক্স অফিসে ১০০ কোটি রুপির বেশি আয় করেছে। দুই উদ্যোগের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে সামান্থা জানিয়েছেন, মানুষের ভালোবাসা ও সমর্থন তাকে নতুন লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করছে।