গাইবান্ধায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এক ব্যক্তি

গাইবান্ধায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এক ব্যক্তি

ফন্ট সাইজ:

গাইবান্ধায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিয়ন হুদা (৪০) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় এ ঘটনা ঘটে।

​নিখোঁজ নিয়ন হুদা গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। দুর্গাপূজার ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন।
​স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার নিয়ন বড় ভায়রা মাকসুদের বাড়িতে দাওয়াত খেতে যান। বৃহস্পতিবার দুপুরে চারজন মিলে কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনজন নদী থেকে তীরে উঠলেও নিয়ন নিখোঁজ হন।

​নিয়নের স্বজন মনিরুল হক সজিব জানান, নদীতে নামার পর থেকে নিয়নের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক উদ্ধার তৎপরতা শুরু করে। নদী গভীর হওয়ায় রংপুর থেকে ডুবুরি দল ডাকা হয়েছে। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর পর মূল উদ্ধার অভিযান শুরু হবে।