দীর্ঘদিন পর নতুন সিনেমার গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। ‘আলো’ সিনেমার গানটির কথা লিখেছেন কবির বকুল। সিনেমাটি পরিচালনা করছেন মেহেদী হাসান। গত বুধবার রাতে রাজধানীর মগবাজারের তানপুরা রেকর্ডিং স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রের গানে ফিরতে পেরে আনন্দ প্রকাশ করেছেন মনির খান। তিনি জানান, অনেক দিন পর সিনেমার গান গেয়ে তার বেশ ভালো লেগেছে।
নতুন সিনেমার গানে মনির খান
স্টাফ রিপোর্টার
২২ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
